ধাপ ১প্রিমিয়াম ওয়েবসাইট + স্মার্ট অ্যাডমিন প্যানেল
Laravel দিয়ে বানানো নিজস্ব ওয়েবসাইট, আপনার নিজের Hostinger-এ। WordPress-এর মতো প্লাগিনের ঝামেলা নেই, দ্রুত খুলবে, আর যেকোনো Laravel ডেভেলপার পরে কাজ করতে পারবেন।
ডিজাইন ও কেনাকাটা
- আপনার আঁকা লেআউট অনুযায়ী Premium, Modern UI/UX, মোবাইলকে প্রথমে রেখে, বর্তমান সাইটের গোলাপি রঙে
- হোমপেজে প্রফেশনাল অ্যানিমেশন: ব্যানার/ছবির স্লাইড/ভিডিও, Best Selling, ছবিসহ Shop by Category, Running Offer, All Product
- বাংলা ও ইংরেজি দুই ভাষা, উপরে Eng/Bn সুইচ
- মোবাইলে নিচে স্থির বার: Home · Category · My Cart · FB Page
- সাইটে ঢুকলেই অফার পপআপ, আর WhatsApp চ্যাট বাবল
- সাইড মেনু: Home, Running Offer, Wishlist, Facebook, YouTube, Download App, My Account, Login/Register
- Fast Shipping · Support Anytime · Cash On Delivery ভরসার অংশ, সাজানো ফুটার
ল্যান্ডিং পেজের মতো প্রোডাক্ট পেজ
- ছবির স্লাইড, নাম, দাম, YouTube ভিডিও, পণ্যের আরও ৪টা ছবি
- Order Now · Add to Cart · Order in WhatsApp · Add to Wishlist, পরিমাণ কম-বেশি করার বাটন
- পাতাতেই অর্ডার ফর্ম: নাম, মোবাইল, ঠিকানা, জেলা, ডেলিভারি চার্জ আর মোট টাকা নিজে থেকে হিসাব
- পেমেন্ট: bKash / মোবাইল ব্যাংকিং অথবা ক্যাশ অন ডেলিভারি
- মোবাইল OTP দিয়ে অর্ডার নিশ্চিত, যাতে ভুয়া অর্ডার কমে
- "যেকোনো প্রয়োজনে কল করুন 01712907108" অংশ, আর নিচে Related Product
- কাস্টমার রিভিউ ছবিসহ, অ্যাডমিন থেকে নিজে যোগ, এডিট বা মুছতে পারবেন
- Add to Cart করলে কার্টে রিলেটেড পণ্যের সাজেশন, সেখান থেকে কিনলে ৫% ছাড় বা গিফট ভাউচার
অর্ডারের পরের পাতা
- "আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ডেলিভারির জন্য যোগাযোগ করা হবে।"
- অর্ডার নম্বর, তারিখ, মোট টাকা, পেমেন্টের ধরন
- Print Invoice আর Download Invoice, ইনভয়েসে প্রয়োজনমতো গিফট/ভাউচার কোড নিজে থেকে বসবে
- Facebook পেজ Follow/Like বাটন আর Relevant Product
নতুন ক্যাটাগরি সাজানো
AC CoverPregnant CareNew Mom Care
Baby CareNewborn1-6 YearsGift Items
Baby Swimming ItemsBeauty ToolsTrendy ProductsOrnaments
OthersiPhone CoverBikePet
অ্যাডমিন প্যানেল
- স্মার্ট অর্ডার ড্যাশবোর্ড: আজকের অর্ডার, কনফার্ম, বাতিল, ডেলিভারির অবস্থা এক জায়গায়
- ইউজার যোগ করা যাবে, আর Google Authenticator ছাড়া কেউ লগইন করতে পারবে না
- Steadfast আর Pathao-তে এক ক্লিকে পার্সেল এন্ট্রি, ডেলিভারি ট্র্যাকিং
- Fake Order Detector: কুরিয়ারের আগের ইতিহাস দেখে সন্দেহজনক অর্ডার চিহ্নিত, মোবাইল নম্বর আর ডিভাইস হাতে ব্লক করা যাবে
- অর্ডার কনফার্ম হলেই কাস্টমারকে কনফার্মেশন SMS
- অসম্পূর্ণ অর্ডার ধরা: যে ফর্ম পূরণ করে অর্ডার শেষ করেননি, তার নম্বর পাবেন, কল করে অর্ডার নিতে পারবেন
- স্টক ম্যানেজমেন্ট, পণ্যভিত্তিক দৈনিক বিক্রির রিপোর্ট, রেভিনিউ আর লাভের হিসাব
- কনফার্ম অর্ডার কাস্টমারের তথ্যসহ Google Sheet-এ নিজে থেকে জমা হবে
- নিজের মতো গিফট/ভাউচার কোড বানানো
- Facebook Pixel আর Google Tag Manager আগের মতোই চালু থাকবে
পুরনো সাইট থেকে যা নিজে থেকে আসবে
- ২৮৪টা পণ্য, সব ছবি, দাম আর বিবরণ
- যোগাযোগের তথ্য, ঠিকানা, পলিসি পেজ, Facebook ও YouTube লিংক
- পুরনো বিজ্ঞাপনের লিংক (যেমন /step/baby-stroller) একই ঠিকানায় চলবে, চালু অ্যাড ভাঙবে না
- Hostinger-এ পুরো সেটআপ: ডোমেইন, SSL, ডাটাবেস, ব্যাকআপ, দ্রুত লোডের জন্য ছোট WebP ছবি
নতুন সাইট আগে একটা ডেমো লিংকে দেখানো হবে। আপনি ঠিক বললে তবেই sawdamart.com নতুন সাইটে যাবে। ততদিন পুরনো সাইট আগের মতোই চলবে।
ধাপ ১ এর বাজেট৳১৫,০০০
ধাপ ২অর্ডার ও মার্কেটিং অটোমেশন
ওয়েবসাইট চালু হওয়ার পর, যে কাজগুলো এখন হাতে করতে হয় সেগুলো নিজে থেকে চলবে।
- AI কল দিয়ে অর্ডার কনফার্ম: অর্ডারের পর কাস্টমারকে অটো কল যাবে। ১ চাপলে কনফার্ম, ২ চাপলে বাতিল, ৩ চাপলে হেল্পলাইনে কল চলে যাবে। হেল্পলাইনের ১ম নম্বর ব্যস্ত থাকলে অটো ২য় নম্বরে যাবে।
- WhatsApp মার্কেটিং অটোমেশন: কাস্টমার যা কিনেছেন তা দেখে নির্দিষ্ট সময় পর তার সাথে মানানসই পণ্যের তথ্য WhatsApp-এ যাবে
- Affiliate প্রোগ্রাম: প্রত্যেক affiliate নিজের লিংক পাবেন, তার লিংক থেকে বিক্রি হলে কমিশন হিসাব হবে, নিজের প্যানেলে দেখতে পারবেন
- কাস্টমারের কেনার ইতিহাস থেকে নিজে থেকে সাজেশন আর অফার
চলমান খরচ আলাদা: AI কল আর WhatsApp Business API নিজস্ব সার্ভিস, প্রতি কল আর প্রতি মেসেজে ওদের চার্জ আছে। এই খরচ সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে যাবে, আমাদের বাজেটে ধরা নেই। শুরুর আগে কোন সার্ভিসে কত খরচ, তা হিসাব করে দেখানো হবে।
ধাপ ২ এর বাজেট৳৮,০০০
ধাপ ৩ইনভেন্টরি, POS ও CRM সফটওয়্যার
ফিজিক্যাল দোকান, গুদাম আর ওয়েবসাইট, তিন জায়গার স্টক আর বিক্রি এক সিস্টেমে। ওয়েবসাইটের সাথেই যুক্ত থাকবে, তাই আলাদা করে কিছু মেলাতে হবে না।
স্টক ও বিক্রি
- POS: বারকোড বা SKU স্ক্যান করে দোকানে বিক্রি
- ফোন, WhatsApp, Messenger আর ওয়েবসাইটের অর্ডার এক জায়গা থেকে
- পণ্য কেনা ও বিক্রি, দোকান-গুদাম-ওয়েবসাইটের স্টক এক সাথে আপডেট
- Low Stock Alert
- লাভ-ক্ষতির হিসাব আর সেলস রিপোর্ট
কাস্টমার ও স্টাফ
- CRM: প্রতিটা কাস্টমারের কেনার পুরো ইতিহাস
- ৭ দিন পরপর ফলো-আপ কলের রিমাইন্ডার
- কাস্টমার অনুযায়ী Related Product সাজেশন
- স্টাফের বিক্রি অনুযায়ী Sales Commission
- একাধিক WhatsApp Business নম্বর থেকে বাল্ক মেসেজ
WhatsApp বাল্ক মেসেজ: নম্বর যেন ব্যান না হয়, সেজন্য অফিসিয়াল WhatsApp Business API ব্যবহার করা হবে। এতে মেসেজপ্রতি Meta-র চার্জ আছে, যা আপনার অ্যাকাউন্ট থেকে যাবে।
ধাপ ৩ এর বাজেট৳১৫,০০০
সারাংশমোট বাজেট
| ধাপ | কাজ | বাজেট |
| ১ | প্রিমিয়াম ওয়েবসাইট + স্মার্ট অ্যাডমিন প্যানেল + Hostinger সেটআপ | ৳১৫,০০০ |
| ২ | AI কল কনফার্মেশন, WhatsApp অটোমেশন, Affiliate | ৳৮,০০০ |
| ৩ | ইনভেন্টরি, POS, CRM, স্টাফ কমিশন, বাল্ক WhatsApp | ৳১৫,০০০ |
| তিন ধাপ মিলিয়ে | ৳৩৮,০০০ |
হোস্টিং, ডোমেইন, SMS, bKash/পেমেন্ট গেটওয়ের চার্জ, AI কল আর WhatsApp API-র মতো বাইরের সার্ভিসের খরচ বাজেটের বাইরে, এগুলো আপনার নিজের অ্যাকাউন্টে থাকবে।
ধাপ ১ শুরু করতেআপনার কাছ থেকে যা লাগবে
- পেমেন্ট গেটওয়ে (যেকোনো একটা): SSLCommerz এর Store ID ও Store Password, অথবা aamarPay এর Store ID ও Signature Key, অথবা bKash এর App Key, App Secret, Username ও Password
- কোন বাটন কোথায় আর কেমন হবে, স্ক্রিনশটে দাগ দিয়ে দিলেও চলবে
- সাইট লাইভ করার দিন ডোমেইনের DNS (Cloudflare) অ্যাক্সেস
বাকি সব (পণ্য, ছবি, ক্যাটাগরি, লোগো, যোগাযোগ, পলিসি, Pixel, কুরিয়ার, SMS) পুরনো সাইট থেকে আমরা নিজেরাই নিয়ে আসব।